বৈশাখী ভাতার চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক।।

পয়লা বৈশাখ উদযাপন শেষ। এরপরই শিক্ষকদের জন্য বরাদ্দকৃত বৈশাখী ভাতার চেক ছাড় করেছে মাদ্রাসা অধিদপ্তর।

রোববার মাদ্রাসা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতে স্বাক্ষর করেন উপ-পরিচালক মো. শামসুজ্জামান।

এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের বৈশাখী ভাতা/১৪২৯ এর সরকারি অংশের ৪ টি চেক ছাড় করা হয়েছে।

অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে রোববার হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীগণ আগামী ২০ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে বৈশাখী ভাতা/১৪২৯ বঙ্গাব্দ এর সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.