অনলাইন ডেস্ক।।
একটি সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষকের চাকরি নিয়মিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সরকারিকৃত প্রতিষ্ঠানে কর্মরত এ শিক্ষকদের চাকরি নিয়মিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মরত ২৮ জন শিক্ষকের চাকরি নিয়মিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো সরকারিকরণের প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তাদের চাকরি নিয়মিত হয়েছে। ২০১৮ খ্রিষ্টাব্দের ৭ মে স্কুলটি সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
