অনলাইন ডেস্ক।।
দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীতে নতুন জাতীয় শিক্ষাক্রমের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। নতুন শিক্ষাক্রমে মুখস্ত নির্ভরতার পরিবর্তে গুরুত্ব দেয়া হয়েছে অভিজ্ঞতা ভিত্তিক লেখাপড়াকে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা হাতে কলমে যা শিখবে তার প্রয়োগ করবে, সমস্যা চিহ্নিত করবে, এবং সমাধান খুঁজে বের করবে। ২০২৩ সাল থেকে সামগ্রিকভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।
রাজধানীর ধানমন্ডির সহজপাঠ শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেনীর এই পাঠদানের চিত্রটা দেখলে বোঝার উপায় নেই যে এখানে অংকের মতো একটি বিষয়ের ক্লাস চলছে। শিক্ষার্থীরা নিজের পছন্দ মতো গ্র“পে ভাগ হয়ে রঙিন কাগজে নানা উপকরণে অংকের জটিল সমীরকরনগুলোর জট খুলছে।
নতুন শিক্ষাক্রমের আওতায় সারাদেশের ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেনীতে পরীক্ষামূলক যে কার্যক্রম শুরু হয়েছে এই শিক্ষার্থীরা সেই পাঠ্যক্রমে ক্লাস করছে। রাজধানীতে সহজপাঠসহ আরো চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এই পাঠদান চলছে। দেশের বিভিন্ন প্রান্তের ভিন্ন স্তরের আরো ৫৭টি স্কুল ও মাদ্রাসায় চলছে পরীক্ষামূলক এই কর্মসূচী।
নতুন এই পাঠ্যক্রমের শিক্ষার্থীদের কিভাবে পাঠদান করা হবে নির্বাচিত স্কুলগুলোতে শিক্ষকদের সেই বিষয়ে নির্দেশিকা এবং প্রশিক্ষণ দেয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য মশিউরজ্জামান জানান, মূল্যায়ন এবং শিখন পদ্ধতিতে বড় পরিবর্তন এনে, তৈরি হয়েছে এই পাঠ্যক্রম। এই শিক্ষাক্রম শিক্ষার্থীদের লেখাপড়ার মানসিক চাপ কমিয়ে হাতে কলমে শেখার রাস্তা উন্মুক্ত করবে বলে অভিমত শিক্ষাকর্মীদের।
পরীক্ষামূলক এই কার্যক্রমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাঠ্যক্রম আরো পরিমার্জন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
