ইন্সপেক্টর পদে ১২৩ জনের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ পুলিশে ১২৩ জন ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের ক্যারিয়ার অ্যান্ড প্ল্যানিং শাখা-১-এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ সদরদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ৬৭ জন, ইন্সপেক্টর (সশস্ত্র) পদে ৩৯ জন এবং ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে ১৭ জনসহ মোট ১২৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত জনগণের পুলিশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে দক্ষ ও যুগোপযোগী পুলিশ বাহিনী গড়তে বিদ্যমান পদোন্নতির পদ্ধতিতে সহজীকরণ করা হয়েছে।

আইজিপির উদ্যোগে ২০২০ সাল থেকে বাংলাদেশ পুলিশের অধস্তন সদস্যদের কেন্দ্রীয়ভাবে পদোন্নতি পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী, দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেয়ার প্রক্রিয়া শুরু হয়। যা সব মহলেই প্রশংসা পেয়েছে। অধস্তন পুলিশ সদস্যদের মধ্যে নতুন কর্মোদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.