অনলাইন ডেস্ক।।
সর্বশেষ গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল ১২টি দল। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসরেও সমান দল অংশ নেবে। তবে এর পরবর্তী আসরেই দল সংখ্যা আরও বাড়ছে।
রবিবার (১০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। এর মধ্যে সরাসরি খেলবে দুই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র এবং র্যাংকিংয়ের শীর্ষে থাকা দুই দল।
এছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দলও সরাসরি সুযোগ পাবে। বাকি ৮টি দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
