মুফতি আতাউর রহমান।।
যারা আল্লাহ ও তাঁর রাসুলের ওপর বিশ্বাস স্থাপন করেছে, তাদের ঈমান হতে হবে সংশয়মুক্ত ও দ্বিধাহীন। কেননা ঈমান নিশ্চিত বিশ্বাসের নাম, ধারণাপ্রসূত দুর্বল বিশ্বাসের নাম ঈমান নয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারাই মুমিন, যারা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না। ’ (সুরা হুজরাত, আয়াত : ১৫)
আল্লামা ইবনে জারির তাবারি (রহ.) বলেন, ‘সন্দেহ পোষণ করে না’ দ্বারা উদ্দেশ্য হলো মুমিন আল্লাহর একত্ববাদ ও রাসুল (সা.)-এর নবুয়তের ব্যাপারে সংশয় পোষণ করে না।
ইমাম শাওকানি (রহ.) ‘সন্দেহ পোষণ করে না’-এর ব্যাখ্যায় বলেন, তাদের অন্তরে কোনো সংশয় প্রবেশ করেনি এবং কোনো ধরনের সংশয় তাদের পেয়ে বসে না। এ জন্য রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসুল। যে বান্দা কোনো সংশয় ছাড়া এই দুই সাক্ষ্যসহ আল্লাহর সঙ্গে মিলিত হবে, সে জান্নাতে প্রবেশ করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
