অনলাইন ডেস্ক।।
রমজানে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি আবারও ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকারের সিদ্ধান্তের বিষয়ে আমরা ইন্টারফেয়ার করব না।
আজ রবিবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। কিন্তু শুনানি ফিরিয়ে দিয়ে এমন কথা বলেন আদালত।
গত ২৭ মার্চ পবিত্র রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
