অনলাইন ডেস্ক।।
শেষ ওভারে ইমরানের বাউন্সারে কি ধরাশায়ী সম্মিলিত বিরোধীরা? ইসলামাবাদের ন্যাশনাল অ্যাসেম্বলির গতিপ্রকৃতি তেমনই ইঙ্গিত দিচ্ছে। যে অনাস্থাভোটে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ছিলেন ইমরান, ঘটনাক্রমে দেখা গেল, সেই অনাস্থাভোটই হলো না। প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে ইমরান দাবি জানালেন, অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নতুন করে ভোট ঘোষণার। অন্য দিকে বিরোধীরা সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করেছে। তবে মনে হচ্ছে, ইমরান খানই শেষ হাসি হাসতে যাচ্ছেন।
জাতির উদ্দেশে ভাষণের পরই তথ্য মন্ত্রী ফওয়াদ চৌধুরী টুইটে জানান, অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার প্রধানমন্ত্রীর পরামর্শ প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
এ দিকে নিশ্চিত জয়ের স্বপ্ন দেখা বিরোধীরা কার্যত ছত্রভঙ্গ, দিশেহারা। তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এ দিকে অ্যাসেম্বলি ভেঙে দেওয়া হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করাতে হবে। মধ্যবর্তী সময় ক্ষমতার রাশ থাকবে তদারকি সরকারের হাতে।
পাঞ্জাবের গভর্নর চৌধুরী সারওয়ারকে অপসারণঃ
দেশটির জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের পদত্যাগের পরে নতুন নেতা নির্বাচনে পাঞ্জাব আঞ্চলিক পরিষদের বৈঠকের কয়েক ঘণ্টা আগে এ ঘোষণা এলো।
পরে ২০১৫ সালের জানুয়ারিতে পাঞ্জাবের গভর্নর পদে ইস্তফা দিয়ে ইমরান খানের দল পিটিআই-এ যোগ দেন তিনি। পিটিআই ক্ষমতায় এলে ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য গভর্নর হিসেবে শপথ নেন।
‘ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি।
আজ বিরোধীদলগুলোর আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা। কিন্তু অধিবেশন শুরুর পরপরই ডেপুটি স্পিকার ঘোষণা করেন বিরোধী জোট যে অনাস্থা প্রস্তাবটি এনেছে তা সংবিধানের অনুচ্ছেদ ৫-এর লঙ্ঘন।
প্রধানমন্ত্রী ইমরান খান এখনো উপস্থিত হননি। স্পিকার কাসিম সুরিও অধিবেশনে যোগ দেননি। তবে তারা উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : ডন, দি নিউজ, আনন্দবাজার পত্রিকা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
