নিউজ ডেস্ক।।
পবিত্র রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী চলবে। পবিত্র রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনার নামে গুজব ছড়ানো হচ্ছে। গুজব রটানোকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২২ মার্চ স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৪ মার্চ স্মারকের প্রজ্ঞাপন মোতাবেক শ্রেণিকক্ষে সরাসরি পাঠদানের সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।
মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি এমন অনাকাঙ্খিত ও অনভিপ্রেত কর্মকাণ্ড চালাচ্ছেন। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
