নাজমুল হুদা।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে গণহত্যা দিবসের ভিডিও ডকুমেন্টারী উপস্থাপন করা হয়। ডকুমেন্টারী দর্শন শেষে অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে গণহত্যা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক শেখ শামীম ইসলামের সঞ্চালনায় সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সেখ তারিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার দাস, উৎপল কুমার দাস, প্রভাষক মাহাবুবা ফিরদৌসী, মোঃ আমিনুল হক, মোঃ সাইদুর রহমান, শিক্ষার্থী অনামিকা অধিকারী, ওবায়দুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দতে হবে।
সভাপতি বলেন বাংলাদেশের স্বাধীনতায় যারা বিরোধীতা করেছিল আজও তারা সক্রিয়, বিনএনপি জামায়েত ইসলাম সারা বিশ্বে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে হবে। সকল শিক্ষার্থীদের ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জণ করতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলােদেশ গঢ়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
