প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আবদুল গাফফার সভাপতি এবং আইন ও বিচার বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী রিজু আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
বুধবার (২৩ মার্চ) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান এবং পিডিএফ ইয়ুথের টিম লিডার মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ সুলতানা ফাহমিদা, সহ-সভাপতি-২ শারমিন আক্তার, যুগ্ম সম্পাদক জান্নাতুল হাসান জনি, অর্থ-সম্পাদক শাহজালাল আহমেদ আকাশ, অফিস সম্পাদক মাহাদী হাসান জিহাদ, অর্গানাইজিং সেক্রেটারি উম্মে সামিয়া অন্তু, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি শাহজাবিন রিতু, স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি সাইফুল ইসলাম, ভলান্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি সুরাইয়া আক্তার রাত্রি, রিসার্চ সেক্রেটারি আনন্দ মোহন রায়, কমিউনিকেশন সেক্রেটারি আলি আকবর সরকার, পলিসি এন্ড এডভোকেসি সেক্রেটারি মো. সেলিম ইসলাম, লজিস্টিকস সেক্রেটারি হোসনে আরা প্রীথি, কর্পোরেট নেটওয়ার্কিং সেক্রেটারি আয়েশা আক্তার ইতি, ডেপুটি ভলান্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি আল মাহমুদ, পাবলিকেশন সেক্রেটারি মো. সজীব চৌধুরী, আইটি সেক্রেটারি ফেরদৌস আল হাসান, স্পোর্টস সেক্রেটারি মো. আশিকুর রহমান, প্রেস সেক্রেটারি আনিকা তাবাসসুম, কালচারাল সেক্রেটারি আইরিন আক্তার আঁখি৷
এছাড়া কার্যকরী সদস্য পদে আছেন মমিনুর ইসলাম, মনজু মিয়া ও মো. মমিনুর ইসলাম।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবদুল গাফফার বলেন, ‘প্রতিবন্ধী মনে প্রতিভাবন্ধী নয়। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার লঙ্ঘনের মুলে রয়েছে পরিবার ও সমাজ কর্তৃক সৃষ্ট বৈষম্য। পরিসংখ্যান মতে, আমাদের দেশের ৮-১০% মানুষ কোন না কোনভাবে প্রতিবন্ধিতার শিকার। স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে আমরা যেখানে স্বল্প উন্নত ও তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার দ্বারপ্রান্তে তখন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আমরা কতটুকু আদায় করেত পারছি সেই বিষয়ে ভাবার সময় এসেছে। এই ১০% জনগোষ্ঠীকে পেছনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও আমাদের সমৃদ্ধির বাংলাদেশ গঠন কখনই সম্ভব নয়।’
উল্লেখ্য, ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিডিএফ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি৷
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
