এইমাত্র পাওয়া

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোন দেশ কতোটা শক্তিশালী

অনলাইন ডেস্ক।।

শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কথা বললে সবার আগে আসবে যুক্তরাষ্ট্রের নাম। দেশটির কাছে আছে থাড নামের বিশেষ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। থাড অর্থ, টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স। যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে থাডকে খুব সহজেই এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়। ২০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেকোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলার ক্ষমতাসম্পন্ন এ ব্যবস্থা। এর সফলতার হারও প্রায় শতভাগ। উৎপাদন শুরুর পর থেকে ১৬ বার এ নিয়ে পরীক্ষায় এই ফল পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের কাছে আরও আছে ডেভিডস স্লিং নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। একে আগে বলা হতো ম্যাজিক ওয়ান্ড বা জাদুদণ্ড। যুক্তরাষ্ট্রের রেথিওন ও ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এটি তৈরি করেছে। শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট রুখে দিতে দক্ষ এই হাতিয়ার। ডেভিড স্লিংয়ে রয়েছে বিশেষ রাডার ও স্ক্যানিং–সুবিধা; যাতে আগত ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করতে পারে।

যুক্তরাষ্ট্রের কাছে এমআইএম-১০৪ প্যাট্রিয়ট নামে আরেক ধরনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও রয়েছে। যেকোনো আবহাওয়া ও পরিস্থিতিতে শত্রুপক্ষের হামলা প্রতিরোধ করার জন্য প্রস্তুত এমআইএম-১০৪ প্যাট্রিয়ট। যেকোনো পাল্লা বা উচ্চতার ব্যালিস্টিক, ক্রুজ বা উন্নত এয়ারক্র্যাফট মোকাবিলায় এটি কার্যকর। ম্যাসাচুসেটসের রেথিওন এবং ফ্লোরিডার লকহিড মার্টিন মিসাইল ও ফায়ার কন্ট্রোল নামের সংস্থার যৌথ উদ্যোগে এটি তৈরি।

মিডিয়াম এক্সটেন্ডেড এয়ার ডিফেন্স সিস্টেম (মিডস) নামে আরেক ধরনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্রের। এই ব্যবস্থা ৩৬০ ডিগ্রি প্রতিরোধ গড়ে তুলতে পারে। যেকোনো দিক থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে পারে মিডস। যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালি—এই তিন দেশের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই অস্ত্র।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.