নিউজ ডেস্ক।।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ বাংলা ব্যাংক। প্রতিষ্ঠানটিতে পাঁচটি ভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
রিজিওনাল হেড অব সেলস (এসএমই বিজনেস), রিলেশনশিপ ম্যানেজার (এসএমই বিজনেস/ রিটেইল বিজনেস/ ই-বিজনেস), প্রি-অ্যাসেসমেন্ট অফিসার (এসএমই বিজনেস)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদ ভেদে অনূর্ধ্ব ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
ঠিকানা: https://app.dutchbanglabank.com/Online_Job/
আবেদনের শেষ তারিখ
৫ এপ্রিল, ২০২২।
সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
