এইমাত্র পাওয়া

সিরিজ জেতায় ৩ কোটি টাকা বোনাস পাচ্ছে তামিম বাহিনী

নিউজ ডেস্ক।।

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। ঐতিহাসিক এই জয়ে ওয়ানডে টিম বাংলাদেশকে তিন কোটি টাকা বোনাস দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২৩ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতায় বাংলাদেশ দলকে তিন কোটি টাকা পুরস্কার দিবে বিসিবি।

সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫৫ রানে লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ১৪১ বল ও ৯ হাতে রেখেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগেও সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে প্রোটিয়াদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.