বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত ৪৩ গুণীজনকে সংবর্ধনা দিলো রাবি

নিজস্ব প্রতিবেদক।।

স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) ৪৩ শিক্ষক-শিক্ষার্থীদের গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকেলে বিশ^বিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নুরুল ইসলাম ঠা ুর সভাপতিত্বে ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় ৭০ বছর ধরে এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এই বিশ্ববিদ্যালয়কে আমরা উচ্চশিক্ষা ও গবেষণার এক সেন্টার অব এক্সেলেন্সে পরিণত করতে চাই। এ জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনও দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করতে পারে। তারা সে ভূমিকা পালনে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.