নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিন জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জনে দাঁড়ালো। এর আগে গত সপ্তাহে লাগাতার তিন দিন ও গতকাল দেশে করোনায় কারো মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৯ শতাংশ।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
