এইমাত্র পাওয়া

স্মার্ট কার্ডের ব্যবহার এখন অপরিহার্যঃ সিইসি

অনলাইন ডেস্ক।।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বাংলাদেশকে ডিজিটালি এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে প্রযুক্তিগত বহুমাত্রিক উন্নয়ন হয়েছে। প্রতিটি কাজে এখন স্মার্টকার্ড প্রয়োজন হচ্ছে। ফলে স্মার্ট কার্ডের ব্যবহার এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।

রবিবার (২০ মার্চ) সকালে সন্দ্বীপ পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। উপজেলা নির্বাচন অফিস এই আয়োজন করে।

সিইসি বলেন, স্মার্ট কার্ড প্রদানের দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা চেষ্টা করছি দায়িত্বটি সুচারুরূপে পালন করতে। এই স্মার্ট কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। সকলের কাছে অনুরোধ, এই কার্ডটি যাতে সংরক্ষণ করা হয়।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, ইউএনও সম্রাট খীসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিমসহ প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.