এইমাত্র পাওয়া

ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শিশু দিবস উদযাপিত

নাজমুল হুদা।।

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বেতাগা ইউনিয়ন পরিষদে কেক কেটে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ, উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ।

বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব দুলাল চন্দ্র দাশের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক প্রদ্যুত কুমার দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব বিধান চন্দ্র দাশ, ইউপি সদস্য পরিমল কুমার দাশ, এছাড়া বেতাগা প্রি ক্যাডেট স্কুল, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় শিশু দিবস উদযাপিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.