এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে ১০২ শিশুকে ছাতা উপহার

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষ্যে পিছিয়ে পড়া ১০২ শিশুকে রঙিন ছাতা উপহার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শহীদ মিনার চত্বরে ছাতা বিতরণ ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। ব্যবসায়ী ছবির হোসেন ব্যক্তিগত অর্থায়নে এই আয়োজন করেন। ছবির হোসেন জানান, ‘বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন।

আমাদের মাথার উপর বটবৃক্ষের মতোই অবস্থান করে সবসময় ছায়া দিয়ে নিজে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে করেছেন। তাই বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে ১০২জন পিছিয়ে পড়া শিশুকে রঙিন ছাতা উপহার দেয়া হয়েছে। বঙ্গবন্ধু আমাদের যেমন ছায়া দিয়েছেন, তেমনি শিশুরাও যেন রোদের তাপ-বৃষ্টিতে স্কুলে যেতে পারেন তাই ছাতা দেয়া হয়েছে। ’

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.