একাদশে ভর্তিতে পঞ্চম ধাপের আবেদন ১৫ মার্চ শুরু

নিউজ ডেস্ক।।

একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগবঞ্চিত শিক্ষার্থীদের পঞ্চম ধাপে অনলাইন আবেদন শুরু  ১৫ মার্চ।

ঘোষণা অনুযায়ী, ২২ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, তবে ১৭ মার্চ ভর্তির সার্ভার বন্ধ থাকবে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, যারা আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য পঞ্চম ধাপে অনলাইন আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে।

এর আগে ২০২১ সালের এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.