এইমাত্র পাওয়া

ই পাসপোর্ট কার্যক্রম ২ দিন বন্ধ থাকবে সারাদেশে

অনলাইন ডেস্ক।।

সারাদেশে আগামী ১৫ ও ১৬ মার্চ  ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীনস্থ ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি ও ফেল ওভার টেস্ট সম্পাদনের কারণে আগামী ১৫ ও ১৬ মার্চ দেশের বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা-কার্যক্রম সম্পুর্ণরুপে বন্ধ থাকবে।

অধিদপ্তর আরও জানায়, ১৫ ও ১৬ মার্চ যে আবেদনকারীরা ই-পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তাদের ২০ মার্চের পর যেকোনো দিন অধিদপ্তরে গেলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

অনিবার্য কারণে সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.