অনলাইন ডেস্ক।।
খাদ্য সংকটের কারণে এক সময় আমদেরকে ভিক্ষুকের জাতি বলতো বিদেশিরা। কিন্তু এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলে না। বাংলাদেশে এখন খাদ্য উদ্বৃত্ত। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতি। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।’
সোমবার (১৪ মার্চ) বিকেলে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, আগামী ২ বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে জনগণের সাথে মিলেমিশে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার তাগিদ দেন প্রধান অতিথি।
বিশেষ অতিথির বক্তব্যে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, একটানা আমাদের ১৩ বছরের কার্যক্রমে নেতৃত্বের মধ্যে অনেক প্রতিযোগিতা হয়েছে। নেতৃত্বের প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় পরিণত না হয়। বিষয়টি নেতৃবৃন্দকে উপলব্ধি করতে হবে। ৩০ লাখ মানুষের ঘর-বাড়ি তৈরি করে দিয়েছে এই সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, গত ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে। এই ত্রুটিগুলো সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে। আ.লীগের হাতে দেশের ভবিষ্যৎ। পাকিস্তান এখনও চায় না এদেশ এগিয়ে যাক। তাই এখনও তাদের প্রতিনিধি জামায়াত-বিএনপি দিয়ে বিরোধিতা করছে। তারা পাকিস্তানি সৈনিক হিসেবে কাজ করছে। এক সময় বিদ্যুতের জন্য মানুষ অপেক্ষা করত। কিন্তু এখন বিদ্যুৎ যায় না। লোডশেডিং কী, নতুন প্রজন্ম জানে না।
মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা আ.লীগের সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
