এইমাত্র পাওয়া

আগামীকাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু

নিউজ ডেস্ক।।

আগামী ১৫ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয় শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে এই আদেশ জারি করে। আদেশে স্বাক্ষর করেন যুগ্মসচিব নজরুল ইসলাম।

পরবর্তী কোন নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলেও জানানো হয়।

আদেশে আরও বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার কমে যাওয়ায় ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ১৫ মার্চ থেকে অব্যাহত থাকবে। তবে এক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.