এইমাত্র পাওয়া

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ২৫ জনের চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ছয়টি ভিন্ন পদে মোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হিসাবরক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।

পদসংখ্যা: মোট ২৫ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পদ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ এইচএসসি/ এসএসসি/ সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন: হিসাবরক্ষক পদের বেতন ১১,৩০০-২৭,৩০০/-টাকা, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও কম্পিউটার অপারেটর বেতন ১১,০০০-২৬,৫৯০/-টাকা, ক্যাশিয়ার বেতন ১০,২০০-২৪,৬৮০/-টাকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন ৯,৩০০-২২,৪৯০/-টাকা ও অফিস সহায়ক বেতন ৮,২৫০-২০,০১০/-টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে (http://ptd.teletalk.com.bd/) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৯ এপ্রিল, ২০২২।

সূত্র: প্রতিষ্ঠান ওয়েবসাইট


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.