হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য অনুশীলন পাতায় নিয়মিত বিষয়ভিত্তিক মডেল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নসহ নানান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে। আশা করি মনোযোগ দিয়ে অনুশীলন করবে, দেখবে পরীক্ষায় সব প্রশ্ন তোমাদের জানার মধ্যেই রয়েছে।
বিজ্ঞান মডেল প্রশ্ন
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০
১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ : ২ ´১৫ = ৩০
(ক) খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ লেখ।
(খ) কীভাবে এসিড বৃষ্টি সৃষ্টি হয়?
(গ) ঘনীভবন কাকে বলে?
(ঘ) পানি শোধনের দুটি উপায় লেখ।
(ঙ) বায়ু দূষণের দুইটি কারণ লেখ।
(চ) কোন প্রক্রিয়ায় আলো সঞ্চালিত হয়? তাপ সঞ্চালন কী?
(ছ) সুষম খাদ্য কাকে বলে?
(জ) দুইটি ছোঁয়াচে রোগের নাম লেখ।
(ঝ) গ্যালাক্সি কাকে বলে?
(ঞ) সুজন জানতে পারল বছরের একটি সময় সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে। এ সময় কোনটি?
(ট) আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার। কয়েকটি অস্ত্রের নাম লেখ।
(ঠ) ইন্টারনেট কী কী কাজে লাগে?
(ড) তাপদাহ কী? খরার কারণ কী?
(ঢ) জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে তুমি কী করবে?
(ণ) তথ্য বিনিময় কী?
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি প্রশ্নের উত্তর দাও) : ১´১২ = ১২
(ক)বীজের বিস্তার — উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে।
(খ) গাছ লাগিয়ে আমরা পরিবেশ — করতে পারি।
(গ) বায়ু ছাড়া — বেঁচে থাকতে পারে না।
(ঘ) তাপ সঞ্চালনের একটি উপায় হলো —।
(ঙ) ৬-১২ বছর বয়সী শিশুর দৈনিক — পরিমাণ দুধ পান করা প্রয়োজন।
(চ)—একটি বায়ুবাহিত রোগ।
(ছ) উত্তর গোলার্ধে — দিন বড় রাত ছোট হয়।
(জ) এক নাগাড়ে দুই ঘণ্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা — জন্য ক্ষতিকর।
(ঝ) জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার — অবস্থা।
(ঞ) বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড —করতে পারি।
(ট) মানবসৃষ্ট সকল বস্তুই —সম্পদ ব্যবহার করে তৈরি করা হয়।
(ঠ) বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় এবং — হয়।
(ড) সকল প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা — উদ্ভিদের উপর নির্ভরশীল।
(ঢ) পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে — বৃদ্ধি করা।
৩। বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর :২ ´ ৫ = ১০
বামপাশ
(ক) প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং
(খ) মানুষের তৈরি সম্পদই হলো
(গ) সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশুপাখি ইত্যাদি
(ঘ) কাগজ, প্লাস্টিক, কাচ, বিদ্যুত্
(ঙ) মানবসৃষ্ট সম্পদ প্রকৃতি থেকে
ডানপাশ
মানবসৃষ্ট সম্পদ
মানবসৃৃষ্ট সম্পদ
পাওয়া যায়
কৃত্রিম সম্পদ
প্রাকৃতিক সম্পদ
পাওয়া যায় না
শক্তি পেয়ে থাকি
৪। কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ 🙂 ৬ ´ ৮ = ৪৮
(ক) পানি দূষণ কী? পানি দূষণের ৫টি কারণ লেখ। ১ + ৫ = ৬
(খ) পদার্থ কাকে বলে? পদার্থ কত প্রকার, কী কী? প্রত্যেক প্রকারের ১টি করে বৈশিষ্ট্য লেখ। ১ + ২ + ৩ = ৬
(গ) খাদ্য সংরক্ষণের ৩টি উপায় লেখ। খাদ্য সংরক্ষণের ৩টি উপকারিতা লেখ। ৩ + ৩ = ৬
(ঘ) হেয়ার ড্রায়ার কী? বায়ুপ্রবাহকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি তা পাঁচটি বাক্যে লেখ।
১ + ৫ = ৬
(ঙ) সংক্রামক রোগ কী? সংক্রামক রোগ প্রতিকারের চারটি উপায় লেখ। ২ + ৪ = ৬
(চ) সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী? ‘প্রযুক্তি ব্যবহারে মানবিক হওয়া উচিত কেন’ তা পাঁচটি বাক্যে লেখ।
১ + ৫ = ৬
(ছ) দিনদিন জনসংখ্যা বাড়ায় মৌলিক চাহিদাগুলোর উপর চাপ সৃষ্টি হচ্ছে। এই মৌলিক চাহিদাগুলো কী কী এবং উদ্ভূত পরিস্থিতি রোধে সকলের করণীয় কী?
২ + ৪ = ৬
(জ) হাইব্রিড গাড়ির একটি বৈশিষ্ট্য লেখ। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা পাঁচটি বাক্যে লেখ। ১ + ৫ = ৬
(ঝ) ইন্টারনেট কী? একটি সার্চ ইঞ্জিনের নাম লেখ। কীভাবে আমরা ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ করব? চারটি বাক্যে লেখ।
১ + ১ + ৪ = ৬
(ঞ) ছয়টি খাদ্যদল কী কী? খাদ্য সংরক্ষণের দুটি উপায় লেখ। ৪ + ২ = ৬
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
