সকাল সাড়ে ৭টা থেকে আটটি বিভাগীয় স্টল থেকে উৎসব সামগ্রী বিতরণ চলে। এরপর উদ্বোধনী পর্ব। মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের উপাধ্যক্ষ ব্রাদার ভিক্টর বিকাশ ডি রোজারিও।
উদ্বোধনী পর্বের পরে শুরু হবে গণিত অলিম্পিয়াড (পরীক্ষা পর্ব)। পরীক্ষার পরে থাকছে মজার মজার অনুষ্ঠান। থাকবে ‘ধন ধান্যে পুষ্প ভরা’- গানের সঙ্গে ‘নিত্যরঙ্গের’ শিল্পীদের পরিবেশনা। আরও থাকবে শরীরচর্চা বিষয়ক শো স্বাস্থ্য ভালো, অঙ্ক সোজা। পর্বটি পরিচালনা করবেন আরজে তুলি।
নাচ আর শরীরচর্চা তো হলো। এরপর থাকবে মাথার খেলা। অনুষ্ঠিত হবে সুডে্াকু প্রতিযোগিতা। এটি সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা সবাই এতে অংশ করতে পারবে।এরপর থাকবে রুবিকস কিউব প্রতিযোগিতা (১ম পর্ব)। এটিও সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা সবাই এতে অংশ করতে পারবে। এই পর্বের টপ কয়েকজনকে বিকেলের সেশনে চূড়ান্ত পর্বের জন্য আমন্ত্রণ জানানো হবে।
এতসব অনুষ্ঠানের পর খিদে তো পাবেই। তাই এসবের পরে চলবে দুপুরের খাওয়ার বিরতি। প্রত্যক শিক্ষার্থী যার যার বিভাগীয় স্টল থেকে খাবার কুপন জমা দিয়ে, খাবার সংগ্রহ করবে।
ভরপেটে একটু গান না শুনলে কী চলে। তাই এরপর থাকবে চমক হাসানের লেখা গণিত উৎসবের গান ‘মন মেলে শোন শুনতে পাবি বিজয়ের আহ্বান, গণিতের ধ্বনিতেই বাজে ওই মুক্তির জয়গান’- গানের সঙ্গে ‘নিত্যরঙ্গ’-এর শিল্পীদের পরিবেশনা। তারপরেই থাকবে গণিতের পটগান। পরিবেশন করবে ‘রুপান্তর থিয়েটার’।
নাচগানের পরে হবে রুবিকস কিউব প্রতিযোগিতা (চূড়ান্ত পর্ব)। রুবিকস কিউব প্রতিযোগিতার সকালে ১ম পর্বে বিজয়ীদের নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
এরপর থাকবে মজার পর্ব। গণিতের প্রশ্ন, গণিতের উত্তর। পরিচালনা করবেন গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান সোহাগ। এই পর্বে থাকবেন অনেক অতিথি।
প্রশ্ন উত্তরের পালা শেষে বক্তব্যের পর্ব। তবে সময় এক মিনিট। বিকেলে থাকবে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান। সুডোকু ও রুবিকস প্রতিযোগিতার বিজয়ীদের দেওয়া হবে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক। সেরা গণিত ক্লাবও সম্মাননা ও স্মারক পাবে এই পর্বে। সবশেষে পুরস্কার নেওয়ার পালা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
