নিজস্ব প্রতিবেদক।।
বরগুনায় পিকনিকে গিয়ে নিখোঁজ ৭ম শ্রেণির শিক্ষার্থী সূর্য ঘোষের মৃতদেহ আজ শুক্রবার সকাল ৫ টায় নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে জেলেরা।
আলতাফ হোসেন নামের এক জেলে জানান, সাগরে ভেসে যেতে দেখে জেলেরা মৃতদেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। পরে পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্প সদস্যরা গিয়ে মৃতদেহ ক্যাম্পে নিয়ে আসে। এদিকে সন্তানকে হারিয়ে শোকের মাতম চলছে সূর্য ঘোষের পরিবারে।
বৃহস্পতিবার পাথরঘাটার লালদিয়া এলাকায় সাগরের মোহনায় চরে শিক্ষার্থীরা খেলতে গিয়ে বিষখালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। তাৎক্ষণিক খোঁজ শুরু করে তাকে পাওয়া যায়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
