এইমাত্র পাওয়া

পঞ্চপল্লী মাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

লেনিন জাফর।।

মাগুরার শ্রীপুরের পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ১০মার্চ (বৃহস্পতিবার )সকাল ১০টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৩০৮ ভোটের মধ্যে ১৬১ জন অভিভাবক তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে ৫টি ভোট বাতিল বলে গণ্য হয়।বৈধ ভোট সংখ্যা ১৫৬টি।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও শ্রীপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান আলী।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে অর্জুন রায় ১৪৭ ভোট, কমল চন্দ্র বাড়ই ১৪৫ ভোট , বিপ্রজিত বিশ্বাস ১৪৩ ভোট, মোঃ আতিয়ার শেখ ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে অনিতা মন্ডল ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শ্রীপুর থানার এসআই মোঃ মোবারক হোসেন ফোর্সসহ নির্বাচনে আইন- শৃঙ্খলা পরিস্হিতি নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি আশা করি নবনির্বাচিত সদস্যবৃন্দ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমাকে সহযোগিতা করবে এবং ইতিবাচক পরামর্শ দিবেন। আমি জানি সদস্যবৃন্দের সহযোগিতামূলক মনোভাব আছে এবং এটাকে কাজে লাগিয়ে বিদ্যালয় উন্নয়নের গতিধারা বৃদ্ধি করতে পারবো।

উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ সুলতান আলী বলেন, অদ্য ১০মার্চ বৃহস্পতিবার আমি প্রিজাইডিং অফিসার হিসেবে পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে দায়িত্ব পালন করি।নির্বাচনে পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং নির্বাচনী এজেন্ট উপস্হিত ছিলেন।নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে আমি বিশ্বাস করি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.