এইমাত্র পাওয়া

সমন্বিত ৭ ব্যাংকের মৌখিক পরীক্ষা ২০ মার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক।।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

২০১৮ সালভিত্তিক সিনিয়র অফিসার পদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২০ মার্চ। চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করা হয়। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পরীক্ষা নেয়া হবে।

মোট পরীক্ষার্থী ২ হাজার ৪০৪ জন। মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এছাড়াও প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.