অনলাইন ডেস্ক।।
ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’-এর কারণে মস্কোর সঙ্গে ‘শত্রুসুলভ আচরণ’ করা দেশের তালিকা করেছে রাশিয়া। এখন থেকে এসব দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে রাশিয়ার কেউ লেনদেন করতে চাইলে আগে রুশ সরকারের অনুমতি নিতে হবে। খবর আল জাজিরার।
সোমবার (৭ মার্চ) মস্কো জানিয়েছে, ইউক্রেন সংঘাতের জেরে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া ‘শত্রু’ দেশ ও অঞ্চলের একটি তালিকা অনুমোদন করেছে তারা।
এছাড়া এশিয়ার মধ্যে রাশিয়ার ‘শত্রু’ দেশের তালিকায় নাম এসেছে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানের (চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে বিবেচিত)।এর আগে, গত ৫ মার্চ রুশ প্রেসিডেন্টের এক আদেশে রাশিয়া সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের তালিকাভুক্ত ‘শত্রু’ দেশের ঋণদাতাদের কাছ থেকে নেয়া ঋণ রুশ মুদ্রা রুবলে পরিশোধের নির্দেশ দেয়া হয়।
এভাবে অর্থ পরিশোধের জন্য ঋণগ্রহীতাদের রাশিয়ার কোনো ব্যাংকে বিশেষ ধরনের রুবল অ্যাকাউন্ট খুলতে হবে এবং অর্থপ্রদানের দিন কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল বিনিময় হার অনুসারে বকেয়া বৈদেশিক মুদ্রার সমপরিমাণ রুবল স্থানান্তর করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
