অনলাইন ডেস্ক।।
সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) পদের মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
২০১৮ সালভিত্তিক সিনিয়র অফিসার (জেনারেল) পদের মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আজ বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র অফিসার (জেনারেল) পদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২০ মার্চ। এ পরীক্ষা চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।
উল্লেখ্য, এবার মোট পরীক্ষার্থী ২ হাজার ৪০৪ জন। মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্রই আনতে হবে। এছাড়া করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।একইসঙ্গে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
