এইমাত্র পাওয়া

হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

আগামী ১৩ মার্চ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করবেন বলে জানা গেছে।

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হাবিপ্রবি কর্তৃক আগামী ১৩ মার্চ দুপুর সাড়ে তিনটায় কেন্দ্রীয় গবেষণাগারের উদ্বোধন করবেন। এরপর বিকাল চারটায় শহীদ শেখ রাসেল হল সংলগ্ন মাঠে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন এবং পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর বিধান কন্দ্র হালদার।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এম. কামরুজ্জামান।

উল্লেখ্য, আগামী ১৩ মার্চ থেকে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.