নিউজ ডেস্ক।।
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।
রোববার (৬ মার্চ) রাতে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদরাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি/২০২২ সালের বেতন-ভাতার সরকারি অংশ সংশ্লিষ্ট সর্বমোট ১২টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়/স্থানীয় কার্যালয়, ঢাকায় ৬ মার্চ হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা আগামী ১০ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন।
জানা গেছে, শিক্ষকদের এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
