নিউজ ডেস্ক।।
প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষতার সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও কৌশলে এসেছে ব্যাপক পরিবর্তন। এ অবস্থায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগে এবারই প্রথম যুক্ত হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা।
উন্নত ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণ ও দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে অপরাধ দমনে প্রযুক্তিগতভাবে সক্ষম ও দক্ষ প্রার্থী নিয়োগের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
