গ্রেড-১ পদ পেলেন ৭ অতিরিক্ত সচিব

প্রশাসনে সাত অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয় ও অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মুহা. মাহবুবুর রহমান এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.