নিউজ ডেস্ক।।
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গতকাল এ দাম বাড়ানোর ঘোষণা দেয়। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পর দেশে সয়াবিন তেলের দাম প্রতিলিটারে ১২ টাকা বাড়ানো হলো। তবে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, অ্যাসোসিয়েশন একতরফাভাবে দাম বাড়ানোর ঘোষণা দিতে পারে না।
উল্লেখ্য, চলতি ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৬ টাকা বাড়িয়ে ১৬৮ টাকা করা হয়েছে। জানা গেছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে (বিটিসি) সমিতির সচিব মো: নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত একটি চিঠিও গতকাল পাঠানো হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন দাম অনুযায়ী কাল ১ মার্চ থেকে খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দর হবে ১৮০ টাকা।
এক লিটার লুজ সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৩ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৭০ টাকা। এ ছাড়া পাম তেলের দাম লিটার প্রতি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। উৎপাদকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চলতি মাসের শুরুতে তেলের দাম প্রতি টন এক হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে। অয়েল রিফাইনার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে গত ২০ দিনে সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি টনে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭২৫ ডলারে পৌঁছেছে। এ কারণে কোম্পানিগুলো দাবি করছে, দাম না বাড়ালে তাদের ব্যাপক লোকসান গুণতে হবে। এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, অ্যাসোসিয়েশন এককভাবে সয়াবিন তেলের দাম বাড়ানোর কথা বলতে পারে না। এ জন্য আমাদের সাথে আলোচনা করতে হবে।
আর রমজানের আগে তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে পড়েন। কেন সরকার ব্যবসায়ীদের দাবি মেনে বোতলজাত তেল লিটারে ১৬৮ টাকা করে বিক্রির অনুমতি দিলো- এমন প্রশ্নে তিনি বলেন, ‘তেলের দাম আমরা বাড়িয়েছি। কারণ, ৯০ ভাগ তেল আমরা ইমপোর্ট করি। আন্তর্জাতিক বাজারে সেই তেলের দাম বেড়েছে। কনটেইনার ভাড়া বেড়েছে।
এর সাথে সামঞ্জস্য রেখে যদি আমরা ঠিক না করে দিই তাহলে তো ব্যবসায়ীরা তেল আনবেই না।’ মন্ত্রী জানান, আমদানি করা নিত্যপণ্যের সর্বোচ্চ খুচরামূল্য নির্ধারণে ট্যারিফ কমিশন আছে। তারা বসে আন্তর্জাতিক বাজারের ১০ দিন ১৫ দিনের দাম দেখে দেশে যত টাকা দাম হওয়া উচিত, তা ঠিক করে ৮ টাকা করে বিক্রির অনুমতি দিলÑ এমন প্রশ্নে তিনি বলেন, ‘তেলের দাম আমরা বাড়িয়েছি। কারণ, ৯০ ভাগ তেল আমরা ইমপোর্ট করি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
