নিজস্ব প্রতিবেদক।।
গৌরবময় ৪৭ বছরে পা রাখলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের এ ইউনিটটি প্রতিষ্ঠার পর থেকে জনগণের জানমালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ডিএমপি পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ডিএমপি পুলিশের একটি সুশৃঙ্খল ইউনিট। শত বাধা-বিপত্তি পেরিয়ে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি দেশে শান্তি-শৃঙ্খলায় অভূতপূর্ব ভূমিকা রেখে চলেছে এ ইউনিট। যা আগামীতেও অব্যাহত থাকবে।
‘শান্তির পথে বলিয়ান’ এই মূলমন্ত্রে উদযাপিত হয়ে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ‘ডিএমপি’ সৃষ্টিলগ্ন থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হওয়া এ ইউনিট যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত উৎকর্ষতা, পেশাদার মনোভাব বজায় রেখে ঢাকা মহানগরীর নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।
দিবসটি উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক নাগরিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব, আইজিপি ও কমিশনার পৃথকভাবে বাণী দিয়েছেন। জাঁকজমকপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য রাজধানীর প্রতিটি থানায় থানায় সাজ সাজ রব। পাশাপাশি বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৩৫ হাজার পুলিশের এ ইউনিটটি সার্বক্ষণিক জনসেবায় কাজ করে যাচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
