নিজস্ব প্রতিনিধি।।
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল আগামী ১৩ মার্চ প্রকাশ করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ন কমিটি। এবার শুধুমাত্র ঢাকা শিক্ষাবোর্ডে ২০ হাজার আবেদন জমা পড়েছে।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, সারাদেশে ৯টি শিক্ষাবোর্ড মিলিয়ে ফল পুনর্নিরীক্ষার জন্য প্রায় লক্ষাধিক আবেদন জমা পড়েছে। এবার ফল মূল্যায়নে বড় পরিবর্তনের সুযোগ রয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, যা শেষ হয় ২০ ফেব্রুয়ারি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
