এইমাত্র পাওয়া

সর্বশেষ পর্যায়ে কলেজে ভর্তির আবেদন শুরু ২৬ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক।।

মাধ্যমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীরা চতুর্থ বা সর্বশেষ বারের মতো একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে। তৃতীয় পর্যায়েও যারা কলেজ পায়নি বা পছন্দের প্রতিষ্ঠান ভর্তি হয়নি তাদের এ সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার। বিজ্ঞপ্তিতে এ ধাপকে সর্বশেষ বলে উল্লেখ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.