নিউজ ডেস্ক।।
মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ ডিজিটালাইজড করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ২০২২ সালের মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পেসেঞ্জার সার্ভিস সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটালাইজড করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অনলাইনে টিকিটিং, রিজারভেশন, বিমানবন্দরে পৌঁছানোর পর চেক-ইন সব কিছু অনলাইনে হবে। এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই প্রয়োজনীয়। আন্তর্জাতিকভাবে পৃথিবীর সব দেশে এ ব্যবস্থা রয়েছে। আমরা এ ক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম।
সরকারপ্রধান বলেন, বিমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক। কারণ বিমান বাংলাদেশের যাত্রী ও পরিচয় নিয়ে বিভিন্ন দেশে যাত্রা করে। তাই আমাদের সংস্কৃতির সঙ্গে মিল রেখে এর আরও উন্নতি করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আমরা সম্প্রসারণ করে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। কারণ আমাদের এই বিমানবন্দর আন্তর্জাতিক রুটের মধ্যে পড়ে। যেজন্য এ জায়গায় আমাদের অনেক অর্থাৎ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর দরকার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
