এইমাত্র পাওয়া

আরও এক বেসরকারি কলেজে সরকারি অধ্যক্ষ নিয়োগ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে ফের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন অধ্যক্ষ হয়েছেন সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান। শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের এ শিক্ষককে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে এ পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, মো. মাহফুজুর রহমান ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ে কর্মরত ছিলেন।শিক্ষা মন্ত্রণালয় বলছে, তাকে আগামী ৬ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।

এর আগে ২০২১ খ্রিষ্টাব্দে ৫ মে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে প্রেষণে পদায়ন পেয়েছিলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ড. মুন্সী শরীফ-উজ্জামান। চলতি বছরের শুরুতে তাকে প্রেষণ প্রত্যাহার করে ওএসডি করা হয়েছিলো। এরপর থেকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের পদটি খালি ছিলো। ফের প্রতিষ্ঠানটিতে প্রেষণে শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে নিয়োগ দেয়া হলো।

এর আগে রাজধানীর বেসরকারি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পদায়ন সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অধ্যাপক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজে কর্মরত ছিলেন। জানা গেছে, সৈয়দ মঞ্জুয়ারা সুলতানা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপক। তিনি ইডেন মহিলা কলেজে সংযুক্ত ছিলেন। তাকে প্রেষণে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। যদি কলেজটির গভর্নিং বডি এই ক্যাডার কর্মকর্তাকে যোগ দিতে দেয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.