Tag Archives: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাকাঃ পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরোপয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে। শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ …

বিস্তারিত পড়ুন

সহ-সমন্বয়ক মেহেদীকে শোকজ, নারী শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকাঃ এক শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান বাবুকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মেহেদী হাসান বাবু, সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনার …

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা কমিটি গঠন

কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় ১১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে। শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। এর কিছুক্ষণ পর সেই পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত …

বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজের ৪ শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষকে অপসারণ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জোর করে নিয়োগ নেন। এবার তাদের অপসারণ চেয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজের সামনের রাস্তা বন্ধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। বেলা পৌনে ৩টায় বর্তমান …

বিস্তারিত পড়ুন

আন্দোলনে সম্পৃক্ত মানুষগুলোর রাজনৈতিক দল গঠনের অধিকার আছে: সারজিস

মাদারীপুরঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া মানুষগুলোর নতুন রাজনৈতিক দল গঠনের গণতান্ত্রিক অধিকার আছে বলে মন্তব্য করেছেন সমন্বয়ক সারজিস আলম। আজ শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনে মাদারীপুরে হতাহতদের পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা।  এ সময় তাদের উদ্দেশে সারজিস বলেন, …

বিস্তারিত পড়ুন

হ-ত্যা-সহ তিনটি মামলায় আ.লীগ নেতার জামিন, বিচারককে প্রত্যাহার দাবি শিক্ষার্থীদের

কক্সবাজারঃ কক্সবাজারে হত্যাসহ তিনটি মামলায় এক আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ার প্রতিবাদে আদালতে কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদকে প্রত্যাহারের দাবি জানান তাঁরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে এই কর্মসূচি পালিত হয়।  জামিন পাওয়া মাসেদুল হক রাশেদ কক্সবাজার …

বিস্তারিত পড়ুন

ছাত্র আন্দোলনে প্রাণ হারানো সাজিদের বোনকে চাকরি দিল জবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে জুনিয়র প্রোগ্রামার পদে নিয়োগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ সাজিদের পরিবার …

বিস্তারিত পড়ুন

খুলনায় বাজার সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান’

খুলনা: বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে খুলনায় ‘বিনা লাভের দোকান’ চালু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা। এই দোকান থেকে ন্যায্যমূলে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এই অস্থায়ী দোকান বসানো হয়। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় এ দোকান চালুর ঘোষণা দেন শিক্ষার্থীরা। খুলনার বিভিন্ন …

বিস্তারিত পড়ুন

ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক পাস করলেন শহীদ আবু সাঈদ

রংপুরঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্নাতকের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তিনি সিজিপিএ ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন। রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত …

বিস্তারিত পড়ুন

রংপুরে আ.লীগ নেতা নি-হ-তে-র দুই মাস পর মামলা

রংপুর: রংপুরে আওয়ামী লীগ নেতা হারাধন রায় হারা ও তার সঙ্গী সবুজ নিহতের ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে। হারাধন রায়ের স্ত্রী কনিকা রানী বাদী হয়ে মামলাটি করেছেন। সেই প্রতিবাদে রোববার বেলা ১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি …

বিস্তারিত পড়ুন