ছাত্র আন্দোলনে প্রাণ হারানো সাজিদের বোনকে চাকরি দিল জবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে জুনিয়র প্রোগ্রামার পদে নিয়োগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ সাজিদের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা হককে এ চাকরি দেওয়া হয়েছে।

ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন তিনি। পরে সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.