ময়মনসিংহঃ ময়মনসিংহে চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এ সময় দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত ৩ শিক্ষককে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র মাইজবাড়ী খালেক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ড. হাবিবুর রহমান …
বিস্তারিত পড়ুনদাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে বহিষ্কার
জামালপুরঃ জামালপুরের ইসলামপুর ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে চলমান দাখিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান কেন্দ্র পরিদর্শনে গেলে দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা নিয়ম ভঙ্গ ও দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ছয়জন …
বিস্তারিত পড়ুনআন্দোলনে হা-ম-লা-য় জড়িত জাবির ৯ শিক্ষক বরখাস্ত, ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার
ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ২৫৯ ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক ড.মোহাম্মদ মহিউদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৪ জুলাই …
বিস্তারিত পড়ুনপরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ১৭ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষককে অব্যাহতি
জামালপুরেঃ জামালপুরে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ৮ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার জেলার ইসলামপুর, বকশিগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ৬টি পরীক্ষাকেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটে। ইসলামপুর উপজেলার ৪ নম্বর চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন …
বিস্তারিত পড়ুনচুরির ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কার
কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যামেরার লেন্স চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) শৃঙ্খলা বোর্ডের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস আহমেদকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে এক বছরের এবং আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। অপর …
বিস্তারিত পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নফাঁসের অভিযোগে বহিষ্কৃত ৭ শিক্ষার্থীর পুনঃভর্তির অনুমোদন
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ার অভিযোগে বহিষ্কার হওয়া সাত শিক্ষার্থীকে পুনঃভর্তির অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০২০ সালের ২৮ জানুয়ারি …
বিস্তারিত পড়ুনএসএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনে বহিষ্কার ১০, অনুপস্থিত ২৬ হাজার
ঢাকাঃ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমান পরীক্ষার সপ্তম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ১৯০ পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১০ পরীক্ষার্থীকে। এদের মধ্যে দুজন এসএসসির এবং আটজন দাখিলের। এদিন ভোকেশনালে কোনো বহিষ্কার নেই। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়। …
বিস্তারিত পড়ুনকুয়েটে ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলে দেওয়া হয়েছে আবাসিক হল
খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া আজ বুধবার বিকেলে খুলে দেওয়া হয়েছে ৭টি আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আজ এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেই বহিষ্কারাদেশ …
বিস্তারিত পড়ুনসাভারে এসএসসি পরীক্ষায় অনিয়মের ঘটনায় কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষক বহিষ্কার
ঢাকাঃ সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনিয়মের ঘটনায় কেন্দ্র সচিবসহ সাত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) গণিত বিষয়ের পরীক্ষার সময় পাবলিক পরীক্ষা পরিচালনা বিধি লঙ্ঘন করায় তাদের বহিষ্কার করা হয়। জানা যায়, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আগেই সতর্ক করা হয়েছিল। তবে …
বিস্তারিত পড়ুনভোলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নারী শিক্ষার্থী আটক
ভোলাঃ ভোলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে আকলিমা বেগম (২৭) নামে এক ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে তাকে আটক করেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো. শাহে আলম। আকলিমা বেগম লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বাসিন্দা ও সাব রেজিস্টার অফিসের দলিল লেখক সিরাজ পাওয়ারীর …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল