এইমাত্র পাওয়া

Tag Archives: সর্বজনীন পেনশন

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকার ঘোষিত বৈষম্যমূলক সর্বজনীন পেনশন ব্যবস্থা ‘প্রত্যয় স্কিম’ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষক সমিতি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের সব …

বিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে যাচ্ছেন সরকারি চাকরিতে নতুন নিয়োগপ্রাপ্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলতি বছরের ১ জুলাই থেকে পেনশন সুবিধা পান এমন সব সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তরা সর্বজনীন পেনশনের আওতায় পেনশন পাবেন। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে দেওয়া ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা জানিয়েছেন। লিখিত বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ১৮ বছরের বেশি বয়সের জনগোষ্ঠীকে একটি …

বিস্তারিত পড়ুন

পেনশনের নতুন সিদ্ধান্ত ও শিক্ষকদের অসন্তোষ

মাছুম বিল্লাহ: স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থায় আগামী জুলাই থেকে যোগ দেওয়া চাকুরেদের সর্বজনীন পেনশনে যুক্ত হওয়া বাধ্যতামূলক করেছে অর্থ মন্ত্রণালয়। তাঁরা বিদ্যমান পেনশনের বদলে সর্বজনীন পেনশন কর্মসূচির ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভুক্ত হবেন। সরকারের এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সাংবাদিকদের এক প্রশ্নের …

বিস্তারিত পড়ুন

মঙ্গলবার একযোগে অর্ধদিবস কর্মবিরতি করবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

ঢাকা: সর্বজনীন পেনশন ব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত প্রত্যয় স্কিম বাতিল না করায় আগামীকাল অর্ধদিবস কর্মবিরতি পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (৩ জুন) পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ …

বিস্তারিত পড়ুন

‘বাধ্যতামূলক’ সর্বজনীন পেনশনের আওতায় আসছে সরকারি চাকরিজীবীরা

ঢাকা: সকল স্ব-শাসিত, স্বায়ত্বশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে আগামী ১ জুলাই বা তার পরে যারা চাকরিতে যোগদান করবেন, তারা সবাই বাধ্যতামূলকভাবে প্রত্যয় স্কিমে যুক্ত হবেন। সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার ঘোষণা আসতে পারে আগামী অর্থবছরের বাজেটে। তাদেরকে ‘প্রত্যয়’ স্কিমে যুক্ত করা হতে …

বিস্তারিত পড়ুন

পেনশনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বেরোবি শিক্ষকদের কর্মবিরতি

আবুল হোসেন বাবলু, রংপুর: সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বোতন স্কেল প্রবর্তনের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতি কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে …

বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র বেতন স্কেলের দাবি শিক্ষক সমিতির

চবি: সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে প্রতিবাদ, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ সংগঠনটি। রবিবার  (২৬ মে) দুপুর সাড়ে …

বিস্তারিত পড়ুন

‘শিক্ষকতা পেশাকে হেয় করতেই সর্বজনীন পেনশনের প্রজ্ঞাপন’

জবি: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। রবিবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জবি শিক্ষক সমিতি এই মানবন্ধন কর্মসূচির আয়োজন করে। …

বিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশন স্কিমে কেএসআরএম

নিজস্ব প্রতিবেদক।। প্রথম শিল্পগ্রুপ হিসেবে প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পেনশন স্কিমের আওতায় এসেছে কেএসআরএম। দেশের অন্যতম ইস্পাত প্রস্ততকারী শিল্পগ্রুপ কেএসআরএমের কর্মকর্তা কর্মচারীরা স্কিমটি গ্রহণ করেছেন। শনিবার (২৫ মে) চট্টগ্রামের সীতাকুণ্ড কেএসআরএম স্টিল প্ল্যান্টে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলামের প্রস্তাবে সম্মত হয়ে …

বিস্তারিত পড়ুন

‘সর্বজনীন পেনশন স্কিমের কারণে শিক্ষকতা পেশায় আসতে চাইবে না মেধাবীরা’

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন‌ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে …

বিস্তারিত পড়ুন