এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক কাজী ফয়জুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ঢাকা শিক্ষা বোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন বি.সি.এস. সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক কাজী ফয়জুর রহমান। পরিসংখ্যান বিষয়ের এই অধ্যাপক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা তিতুমীর কলেজ, ঢাকায় সংযুক্ত ছিলেন। তিনি বি.সি.এস. সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬তম ব্যাচের কর্মকর্তা।  বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও …

বিস্তারিত পড়ুন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তিন শীর্ষ কর্মকর্তাকে ওএসডি

ঢাকাঃ দুর্নীতি ও অদক্ষতার অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী রায়হান বাদশাসহ তিন শীর্ষ কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন ইইডির চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জালাল উদ্দিন চৌধুরী। বুধবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ …

বিস্তারিত পড়ুন

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

ঢাকাঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাবনা যাচাই করতে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার এই কমিটি হতে পারে বলে জানা গেছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন দিতে বলা হবে। আজ (মঙ্গলবার) বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এক …

বিস্তারিত পড়ুন

বেসরকারি স্কুল-কলেজে এডহক কমিটি গঠনের নির্দেশ, সভাপতি হবেন যিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) এডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সভাপতি মনোনয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের মধ্য হতে ৩ (তিন) জনের একটি …

বিস্তারিত পড়ুন

আগামী বছর স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু জুনে, বার্ষিক নভেম্বরে

ঢাকাঃ সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রতি বছর শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে ২০২৫ সালের শিক্ষাপঞ্জির খসড়া তৈরি করা হয়েছে। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধ-বার্ষিক, প্রাক-নির্বাচনী, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। অনুমোদনের পর শিগগির চূড়ান্ত শিক্ষাপঞ্জিটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়ের …

বিস্তারিত পড়ুন

২০২৫ সালে মাধ্যমিকে ছুটি মোট ৭৬ দিন

ঢাকাঃ সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটির প্রস্তাবিত তালিকা করা হয়েছে। অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শিগগির এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। প্রস্তাবিত তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো—পবিত্র রমজান ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, …

বিস্তারিত পড়ুন

কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হলেন খোকসা কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহা. আব্দুল লতিফকে কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে বদলি করা হয়।  আরও পড়ুনঃ খোকসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ড. লতিফ …

বিস্তারিত পড়ুন

স্কুলে অতিরিক্ত বইয়ের ব্যবসা বন্ধ কবে ?

নিজস্ব প্রতিবেদক।।প্রথম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পাঠ্যবই আটটি। কিন্তু অধিকাংশ নামিদামি স্কুলে প্রথম শ্রেণির শিশুদের পড়ানো হয় আরও দুই থেকে পাঁচটি বই বেশি। অতিরিক্ত বই, ক্লাসের খাতা, স্কেল বাক্স, পানির বোতল, টিফিন বক্স—সব মিলিয়ে স্কুল ব্যাগের ভার বইতে বইতে ছাত্রছাত্রীরা সত্যিই ক্লান্ত। দিনের পর দিন ছোট …

বিস্তারিত পড়ুন

কাল থেকে শুরু স্কুলে ভর্তির আবেদন, থাকছে না মুক্তিযোদ্ধার নাতি কোটা

ঢাকাঃ সরকারি-বেসরকারি স্কুলে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন শুরু হবে মঙ্গলবার (১২ নভেম্বর)। এদিন বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এ প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করানো হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি অনুযায়ী—এবার ভর্তির …

বিস্তারিত পড়ুন

লটারির বাইরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি যেভাবে, জানালো মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কেন্দ্রীয় পর্যায়ের ডিজিটাল লটারি প্রক্রিয়ার আওতাভুক্ত যেসব শিক্ষপ্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে পারেনি এবং কেন্দ্রীয় পর্যায়ের বাইরে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া …

বিস্তারিত পড়ুন