ঢাকাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর জবি প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্বজিৎ চত্বর হয়ে লক্ষ্মীবাজার মোড় ঘুরে আবার প্রধান ফটকের সামনে এসে …
বিস্তারিত পড়ুনমাদারীপুরে ঝুঁকিপূর্ণ ৬১ প্রাথমিক বিদ্যালয়ের ভবন, ভূমিকম্প আতঙ্কে শিক্ষার্থীরা
মাদারীপুরঃ সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে মাদারীপুরে। জেলার ৬১টি ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। এসব ভবনের কোথাও খসে পড়ছে পলেস্তারা, কোথাও ফাটল ধরেছে; আবার মাথার ওপর পড়ছে ইট-সুরকি। এতে আহত হচ্ছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে এলজিইডি বলছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হওয়ার পর প্রকল্প হাতে এলেই …
বিস্তারিত পড়ুনহাদির মৃ ত্যুতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এ কারণে ঢাবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো …
বিস্তারিত পড়ুনওসমান হাদির মৃ ত্যুতে খুবি উপাচার্যের শোক ও দোয়ার আয়োজন
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শরীফ ওসমান হাদি সাহসিকতা ও …
বিস্তারিত পড়ুনরাজশাহীতে আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা
রাজশাহীঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজশাহী মহানগর কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী গভীর রাতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী শহরে প্রবেশ করে। একই সময়ে এনসিপির (এনসিপি) …
বিস্তারিত পড়ুনহাদির মৃ-ত্যুতে বাকৃবিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল
ময়মনসিংহঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে আব্দুল জব্বার মোড়ে একত্রিত হন। সেখানে গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা …
বিস্তারিত পড়ুনকুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতা অভিযানে ১৫০ ইয়থ সদস্য ও শিক্ষার্থী
কুয়াকাটাঃ পর্যটন নগরী কুয়াকাটার সী-বিচকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় এডুকো বাংলাদেশ ও এনএসএস-এর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সকাল থেকে এমপাওয়ার প্রকল্পের যুব সদস্যরা কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়ে প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে। কর্মসূচি শেষে তারা পর্যটক, স্থানীয় বাসিন্দা, …
বিস্তারিত পড়ুনএকসঙ্গে তিন শিক্ষার্থীর মেডিকেল জয়ে গর্বে ভাসছে গ্রামবাসী
মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলায় একই গ্রামের তিন শিক্ষার্থী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তারা সবাই উপজেলার ৭নং সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের বাসিন্দা। গত ১৪ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায়, সোনাতুন্দী গ্রামের তিন কৃতি শিক্ষার্থী দেশের তিনটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। …
বিস্তারিত পড়ুনবুয়েটে ভর্তি পরীক্ষা, যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ
ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বুয়েট ভর্তির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ১০ হাজার জনের বেশি শিক্ষার্থী। তালিকা প্রকাশ করে বুয়েট ভর্তির ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল …
বিস্তারিত পড়ুনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে টেঁটাবিদ্ধ বন্য শূকর উদ্ধার
চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে টেঁটাবিদ্ধ রক্তাক্ত এক বন্য শূকর উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের গেটসংলগ্ন এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। একদল শিকারি শূকরটিকে টেঁটা দিয়ে শিকারের চেষ্টা করলে এটি পাহাড় থেকে নিচে নেমে আসে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর সূত্র জানায়, আলাওল হলের সামনের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল