এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষক

পাবনায় ১৪৪ ধারা ভঙ্গ করে এসএসসি কেন্দ্রে ঢুকে পরিদর্শককে হুমকির অভিযোগ

পাবনাঃ পাবনার সাঁথিয়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে কক্ষ পরিদর্শককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক পরীক্ষার্থীর অভিভাবক মাসুদ হোসেনের বিরুদ্ধে। তিনি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় মঙ্গলবার ওই কেন্দ্রের কক্ষ পরিদর্শক সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোস্তারিয়া ইসলাম মাসুমা খন্দকার বাদী হয়ে …

বিস্তারিত পড়ুন

৭ দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের

ঢাকাঃ ছাত্রাবাস সংস্কার, পরিবহন সংকট নিরসন সহ ৭ দফা দাবিতে আগামী ৭ই মে বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দিয়েছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের সকল শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল এগারোটায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও অন্যান্য সংগঠন সহ কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা একত্রিত হয়ে …

বিস্তারিত পড়ুন

শিক্ষার মানোন্নয়নে শিক্ষাখাতে বরাদ্দ ন্যূনতম জিডিপির ৪ শতাংশ প্রয়োজন

ঢাকাঃ আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ হওয়ার কথা থাকলেও বাংলাদেশের বাস্তবতায় এর পরিমাণ ২ থেকে ২ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ ন্যূনতম জিডিপির ৪ শতাংশে উন্নীত করতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জনবান্ধব বাজেট ভাবনা’ শীর্ষক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীকে কক্ষে ডেকে যৌ-ন নি-পী-ড়-ন, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালীতে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল দারুল উলুম মাদ্রাসায় যৌন নিপীড়নের ঘটনা ঘটে। শিশুটি তার অভিভাবককে জানায়। পরে সোমবার রাতে কুমারখালী থানায় মামলা করেন শিশুটির মা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক পাংশা …

বিস্তারিত পড়ুন

কুবির দুই শিক্ষককে চাকরিবিধি লঙ্ঘনের দায়ে পদাবনতি

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে চাকরিবিধি লঙ্ঘনের দায়ে পদাবনতি দেয়া হয়েছে। ইংরেজি বিভাগের শিক্ষক আলী রেজওয়ানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি করা হয়েছে। গতকাল (২৮ এপ্রিল) সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সূত্র …

বিস্তারিত পড়ুন

নওগাঁয় গণিত ক্লাসে শিক্ষকের ভুল ধরায় শিক্ষার্থীকে মা-র-ধ-র

নওগাঁঃ নওগাঁর মান্দায় গণিত ক্লাসে শিক্ষকের ভুল ধরায় এক শিক্ষার্থীকে মারধরে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীকে গতকাল সোমবার সন্ধ্যায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় আজ মঙ্গলবার ইউএনওসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকমহলে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আহত শিক্ষার্থীর …

বিস্তারিত পড়ুন

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর মাদ্রাসাশিক্ষকের লা-শ উদ্ধার, ২য় স্ত্রী–শাশুড়িসহ আটক ৩

ফরিদপুরঃ ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুই দিন পর শেখ আল কালাম আজাদ (৫৮) নামের এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কোঠরাকান্দি বিলের মাঝ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের ডান কানের পাশে আঘাতের চিহ্ন আছে। এর আগে ওই শিক্ষকের দ্বিতীয় স্ত্রী, শাশুড়ি ও এক যুবককে …

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা

ঢাকাঃ জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা। তারা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বিদ্যালয়গুলো বাদ রেখে তৎকালীন ফ্যাসিস্ট সরকার অন্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। তাই আমাদের দাবি মানতে হবে। মঙ্গলবার দুপুরে এ দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেন শিক্ষকরা। তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর, বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ..

ঢাকাঃ প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর আসছে। তাদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিকের সহকারী শিক্ষকরা শুরুতে ১২তম ও প্রধান শিক্ষকরা দশম গ্রেড …

বিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বরত ৩ শিক্ষককে অব্যাহতি

ময়মনসিংহঃ ময়মনসিংহে চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এ সময় দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত ৩ শিক্ষককে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র মাইজবাড়ী খালেক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ড. হাবিবুর রহমান …

বিস্তারিত পড়ুন