Tag Archives: শহীদ মিনার

শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু প্রাথমিক শিক্ষকদের

ঢাকাঃ সরাসরি দশম গ্রেডের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়েছে। শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক …

বিস্তারিত পড়ুন

রাতেও শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকরা

ঢাকাঃ মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির অংশ হিসাবে রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনকারীদের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সোমবার থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ‘লাগাতার কর্মবিরতি’ পালনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন। …

বিস্তারিত পড়ুন

আগামী রবিবার শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা: এনসিপি

ঢাকাঃ রোববার (৩ আগস্ট) শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার সকাল সাড়ে ৯টার পর এনসিপি’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়। ওই পোস্টে বলা হয়, ‘আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের …

বিস্তারিত পড়ুন

৩ দফা দাবিতে শহীদ মিনারে মহাসমাবেশ প্রাথমিক শিক্ষকদের

ঢাকাঃ ‘জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের বিগত সরকারের সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে’ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষক। রোববার (২২ জুন) সকাল ৮টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানটি হয়। মহাসমাবেশের আয়োজন করে প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণকৃত) কেন্দ্রীয় কমিটি। প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণকৃত) কেন্দ্রীয় কমিটির …

বিস্তারিত পড়ুন

শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করেন ইনকিলাব মঞ্চ

ঢাকাঃ শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শহীদ মিনারে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সেখানে বক্তব্য দেবেন প্লাটফর্মটির নেতারা। রোববার (১৫ মার্চ) দুপুরে তারা শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। এর আগে বেলা ১১টায় জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং ধর্ষকদের …

বিস্তারিত পড়ুন

নেত্রকোনার একটি উপজেলায় ২ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

নেত্রকোনাঃ মহান ভাষা আন্দোলনের ৭৩ বছর পার হলেও নেত্রকোনার কমলকান্দার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। এসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। কিছু প্রতিষ্ঠানে শহীদ মিনার না বানিয়ে শুধু আলোচনা সভা বা মিলাদ মাহফিল করে দিবসটি …

বিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুপক্ষের সং-ঘ-র্ষ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের হয়েছে। এ সময় খুরের আঘাতে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী। আহতরা হলেন— উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকার সাজু …

বিস্তারিত পড়ুন

৩০ বছর আগে স্থাপিত শহীদ মিনার ভেঙে নির্মাণ করা হচ্ছে ওয়াশব্লক

যশোরঃ যশোরের মণিরামপুরে প্রায় ৩০ বছর আগে স্থাপিত শহীদ মিনার ভেঙে নির্মাণ করা হচ্ছে ওয়াশব্লক। উপজেলার কুশোরীকোনা-কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনই ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের দাবি, মাঠে পানি জমে থাকায় …

বিস্তারিত পড়ুন

জবি শহীদ মিনারে জুতা পায়ে উঠতে নিষেধ করায় শিক্ষার্থীকে মা-র-ধ-র

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ মিনারে জুতা পায়ে উঠতে নিষেধ করার সূত্র ধরে রসায়ন বিভাগের শিক্ষার্থী আকাশ আলী, তামান্না তাবাসসুম ও আবুল বাসারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন রসায়ন বিভাগ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ভাষা শহীদ রফিক ভবনের …

বিস্তারিত পড়ুন

কোটা বাতিল করে মেডিকেলের ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ

ঢাকাঃ মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রেখে ফলাফল প্রকাশের প্রতিবাদে এবং অবিলম্বে তা বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা শহীদ মিনারে জড়ো হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন। এদিকে পুনরায় ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে …

বিস্তারিত পড়ুন