Tag Archives: রাজশাহী

৯ দিন ধরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলছে

রাজশাহীঃ ছয় দফা দাবি আদায়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ৯ দিন আগে শিক্ষার্থীদের দেওয়া তালা এখনো খুলেনি। মঙ্গলবার দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাটডাউন রেখে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দেন। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। …

বিস্তারিত পড়ুন

ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী: ছয় দফা দাবি আদায়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রোববার বেলা সোয়া ১১টা থেকে থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। সকালে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। …

বিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য নির্ধারিত বাসার ৪৪ শতাংশ ফাঁকা

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের জন্য নির্ধারিত বাসার (কোয়ার্টার) প্রায় ৪৪ শতাংশ ফাঁকা পড়ে আছে। সংখ্যার হিসেবে যেটি ১২৪। বাসাগুলো ফাঁকা থাকাতে বিশ্ববিদ্যালয় একটা বড় অংকের আয় থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্যার জন্য শিক্ষকদের অনীহাকে অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। তবে শিক্ষকদের দাবি, এসব বাসায় থাকতে গেলে তুলনামূলক বেশি অর্থ দিতে …

বিস্তারিত পড়ুন

৬ দাবিতে রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

রাজশাহীঃ ৬ দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। রাজশাহী বিভাগের অন্য জেলার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতেও আজ একই কর্মসূচি চলছে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সালমান আহম্মেদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির বাইরে তাঁরা রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা …

বিস্তারিত পড়ুন

অপহরণের শিকার মাদ্রাসা শিক্ষককে রাজশাহীতে উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজশাহীঃ অপহরণের শিকার এক মাদ্রাসা শিক্ষককে রাজশাহী থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মাদ্রাসা শিক্ষক মো. রিফাতুল ইসলামকে (২৫) উদ্ধার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা …

বিস্তারিত পড়ুন

ছয় দাবিতে রেল-সড়ক অবরোধ করে রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীঃ ছয় দফা দাবিতে রাজশাহীর গোরহাঙ্গা মোড়ে রেল ও সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে তারা এই অবরোধ কর্মসূচি পালন শুরু করে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ সময় এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের পর …

বিস্তারিত পড়ুন

রেল উপদেষ্টার কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের খোলা চিঠি

রাজশাহীঃ অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে খোলা চিঠি লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণীসম্পদ বিভাগের উপপ্রধান। রেল উপদেষ্টাকে লেখা খোলা চিঠিতে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের বয়স পেরিয়েছে ৫৪ বছর। অথচ এই দীর্ঘ সময়েও দেশের প্রতিটি বিভাগের সঙ্গে রেল যোগাযোগ …

বিস্তারিত পড়ুন

রাজশাহীসহ ৩ বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাঃ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকাতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববার রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বিদ্যুৎ চমকাতে …

বিস্তারিত পড়ুন

রাজশাহীতে বোমা বানাতে গিয়ে কলেজ ছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন

রাজশাহীঃ রাজশাহীর বাঘায় বোমা তৈরি করতে গিয়ে সজিব হোসেন নামের এক কলেজছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৯ মার্চ) বেলা ৩টায় বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের একটি আমবাগানে এই ঘটনা ঘটে। এই ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের …

বিস্তারিত পড়ুন

রাবিতে ঈদের ছুটিতে আবাসিক হল খোলা রাখার দাবি শিক্ষার্থীদের

রাজশাহীঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে ঈদে আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাধ্যক্ষ পরিষদ। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার …

বিস্তারিত পড়ুন